বিদ্যুত্ অপচয় রোধ করি

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৩৫

বিদ্যুত্ বিভ্রাটের শঙ্কা খানিকটা কাটলেও বিদ্যুত্ অপচয় নিয়ে মানুষের খামখেয়ালি বেড়েই চলেছে। স্কুল, কলেজ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোতেও বিদ্যুতের অপচয় চোখে পড়ার মতো। সরকারি অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুত্ অপচয় হয় লাগামহীনভাবে। অযথা বৈদ্যুতিক বাতি, ফ্যান ও ইলেকট্রনিক সামগ্রী চালানো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আবার সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক বাতি সময়মতো না নেভানোয় বিদ্যুতের অপচয় ঘটছে। আর এরূপ বিদ্যুত্ অপচয়ের কারণে বিদ্যুতের ঘাটতি লেগেই থাকছে। এরই মধ্যে কিছু অসাধু লোক বিদ্যুতের অবৈধ সংযোগ ঘটাচ্ছে। এসব অবৈধ বিদ্যুত্ ব্যবহারকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বোপরি, আসুন আমরা সবাই সচেতন হয়ে বিদ্যুত্ অপচয় রোধ করি।

আবুজার গিফারী

শিক্ষার্থী, আইন বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া