গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) সংবাদদাতা
করোনায় পাইকার না আশায় আখ বিক্রি করতে পারছে না গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক। এতে করে খেতেই পড়ে আছে শত শত বিঘা জমির কিউ সিক্সটিন জাতের আখ। ঋণ আর লোকশানের বোঝা মাথায় নিয়ে দুশ্চিতায় দিন কাটছে এ উপজেলার আখচাষিদের। গোবিন্দগঞ্জ উপজেলার কমারদহ ইউনিনের বকচর, চেরাগাড়ী, চাঁদপারা, ঘোড়ামারা, মাস্তা বার্ণা আকুবসহ আশপাশের এলাকা জুড়ে কিউ সিক্সটিন জাতের আখ চাষ করে আসছেন কৃষক। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে কৃষির সব ক্ষেত্রে প্রভাব পড়েছে। বিভিন্ন জেলার পাইকারদের সঙ্গে যোগাযোগ করে আখ বিক্রির চেষ্টা করতে হবে। আখ পরিবহনে সমস্যা হলে কৃষি বিভাগ সহযোগিতা করবে।
