নাটোর প্রতিনিধি
রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০ মে থেকে জেলায় গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২১ মে থেকে শুরু হবে লিচু সংগ্রহ কার্যক্রম। এই সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম ও লিচু সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়।
সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এবং সভায় উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
