হবিগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন লোক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, আগের বিরোধের জের ধরেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়েছে।
