পাবনা প্রতিনিধি
পাবনায় পরিবহন খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোবাস চালক সমিতি। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরের কাছ থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে তারা বলেন, একের পর এক সব খুলে দেওয়া হচ্ছে, কিন্তু বন্ধ করে রাখা হয়েছে মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন। এতে মানবেতর জীবনযাপন করছি আমরা। বক্তব্য দেন পাবনা জেলা মাইক্রোবাস চালক সমিতির সভাপতি জয়নাল হোসেন, সম্পাদক ইমরান হোসেন, সাবেক সম্পাদক আব্দুল মতীন প্রমুখ।
