বশেমুরবিপ্রবিতে বাড়িভাড়ার সমস্যায় পাঁচ সদস্যের কমিটি গঠন

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৫

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

করোনা ভাইরাসের কারণে বাড়িভাড়া সংক্রান্ত সমস্যায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়া।