দৌলতপুরে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৬

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুর উপজেলার কিশোরীনগর এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রামের আবেদ আলীর ছেলে আমিনুর রহমান (৬০) কিশোরীনগর মাঠের মধ্যে সেচ পাম্পের পানি দেওয়ার সময় বিদ্যুত্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।