টাঙ্গাইলে এক ওসি ও চার স্বাস্থ্যকর্মীসহ ১২ জন করোনা আক্রান্ত

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৬

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গত একদিনে এক থানার ওসি, তিন জন স্বাস্থ্য সহকারী ও এক পরিচ্ছন্নতাকর্মীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান জানান, টাঙ্গাইল থেকে গত দুই দিনে যেসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার  মধ্যে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালপুর উপজেলায় দুই জন, ধনবাড়ি উপজেলার তিন স্বাস্থ্যসহকারী (কমিউনিটি ক্লিনিক হেল্থ প্রোভাইডার) ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতাকর্মীসহ দুই জন, ভূঞাপুর উপজেলায় একজন, কালিহাতী উপজেলায় দুই জন ও দেলদুয়ার উপজেলায় দুই জন।