অর্থমন্ত্রীর অর্থায়নে ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৮ মে ২০২০, ০০:২১

কুমিল্লা-১০ সংসদীয় আসনের অধিভুক্ত জেলার সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকার ১০ হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী এবং ঐ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ব্যক্তিগত অর্থায়নে গতকাল বৃহস্পতিবার দিনভর সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অভাবী পরিবারগুলোর মধ্যে মন্ত্রীর পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।