শীতার্তদের পাশে দাঁড়ান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

চলছে শীত মৌসুম। কিছু মানুষকে রাস্তার ধারে কিংবা ফুটপাতে তীব্র শীতে কাতরাতে দেখা যায়। এইসব মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। তাদের হাতে তুলে দেওয়া হোক অন্তত একটি জামা কিংবা শীতের গরম পোশাক। যা দিয়ে ঐ মানুষটি গরম করতে পারবে তার শরীর। তাই সবার কাছে উদাত্ত আহবান—শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

আজিম উল্যাহ হানিফ

দক্ষিণ শাকতলী, নাঙ্গলকোট, কুমিল্লা