করোনা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশের সব সোনার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। এ খাতের নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
