বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে ইতিপূর্বে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একজন আবেদকারীর একাধিক পদে নিয়োগ হতে দেখা গেছে। এছাড়া অনেক নিবন্ধনধারী ১৫-২০টি প্রতিষ্ঠানে আবেদন করা সত্ত্বেও তাঁদের কোনো প্রতিষ্ঠানেই নিয়োগ হয়নি। ফলে নিয়োগ না পাওয়া নিবন্ধনকারী যেমন ভুক্তভোগী, তেমনি একজন নিবন্ধনকারীর একাধিক পদে নিয়োগ হবার কারণে তিনি কেবল একটি প্রতিষ্ঠানেই যোগদান করছেন, তাতে ঐ আবেদনকারীর যোগ না দেওয়া অন্য প্রতিষ্ঠানসমূহ শিক্ষক পাওয়া থেকে বঞ্চিত হয়েছে—যাকে বলা যায় উভয় সংকট। সুতরাং নিবন্ধন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন এই যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যথাযথ সচেতনতার পরিচয় দিন।
হাফিজ আমান
পার্ক স্কুল অ্যান্ড কলেজ,
সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
