ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যৌন হয়রানির অভিযোগ তোলা তারা রিড। রিড আবারো দাবি করেছেন, জো বাইডেন ২৭ বছর আগে তার ওপর যৌন হয়রানি চালান ।
বৃহস্পতিবার একটি সাক্ষাতকারে তারা রিড এমনটি বলেন।
ওই সাক্ষাতকারে তারা রিড বলেন, আপনি এই চরিত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না। এ সময় যৌন হয়রানির বিষয়ে জো বাইডেনকে জবাবদিহিতার আহ্বান জানান তারা রিড। তবে জো বাইডেন তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন।
ইত্তেফাক/এআর
