দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নাইটক্লাবগুলোতে গিয়ে কমপক্ষে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা প্রকোপ কমে যাওয়ায় লকডাউন শিথিলের পর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার। শুক্রবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তৃপক্ষ।
সিউল শহরের কর্মকর্তারা বলছেন, তারা ইতিমধ্যে নাইট ক্লাবে যাওয়া ১ হাজার ৫শ জনের একটি তালিকা করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে যারা নাইটক্লাবে গেছেন তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক জিওং ইউন-কিউং বলেন, ওই জায়গাগুলো বিপজ্জনক। আমরা সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২২ জন । মারা গেছেন ২৫৬ জন।
ইত্তেফাক/এআর
