হাতিয়ায় করোনা উপসর্গে নার্সের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২০, ১৫:৫২

নোয়াখালীর হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে কলি (২৫) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে ঘুমের ঘোরে মারার যান কলি। পরিবার জানিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন।

কলি হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নেছার উদ্দিনের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবত হাতিয়া উপজেলা সদরে হাতিয়া কম্পিউটারাইজ ল্যাব ডায়গস্টিক সেন্টারে নার্স হিসেবে চাকরি করতেন। 

আরও পড়ুন: বগুড়ায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, বেশ কিছুদিন শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ইত্তেফাক/এসি