বরিশাল-৪: বেসরকারী ফলে জয়ী নৌকার পঙ্কজ নাথ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২০

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ। তিনি পেয়েছেন  ২ লাখ ৪০ হাজার ৩৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঐক্য ফ্রন্টের ধানের শীষের প্রার্থী নূরুর রহমান জাহাঙ্গীর পেয়েছেন ৯ হাজার ১৯ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ নূরুল করীম পেয়েছেন ৭ হাজার ৮৯৪ ভোট।

আরো পড়ুন: নিরাপদ-শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট: ডিএমপি কমিশনার

বরিশাল-৪ আসনে দুপুরের মধ্যে ঐক্যফ্রন্ট প্রার্থীসহ ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলনের প্রার্থী নানান অভিযোগে নির্বাচনী মাঠ ত্যাগ করেন। পঙ্কজ নাথ এ আসনের বর্তমান সাংসদ ছিলেন। এবার তিনি দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন।

ইত্তেফাক/আরকেজি