ঝিনাইদহে ১৫ জনের করোনা রিপোর্ট ২ ল্যাবে দুই রকম

আপডেট : ০৮ মে ২০২০, ২০:০১

ঝিনাইদহে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট দুই ল্যাব  থেকে দু রকম এসেছে। এতে রোগী, চিকিৎসক ও প্রশাসন ধন্ধে পড়েছে।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঝিনাইদহ থেকে করোনা সন্দেহে রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়।  সেখান থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাদের বাড়িতে রেখে চিকিৎসা করা হচ্ছে। ৩-৪ দিন পর ৩০ জনের নমুনা ফের সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইসিডিআর  ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার ১৫ জনের রিপোর্ট  নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আরও নিশ্চিত হওয়ার জন্য এ ১৫ জনের নমুনা ফের সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হবে। বাকি ১৫ জনের রিপোর্ট পেন্ডিং আছে।

ইত্তেফাক/ইউবি