মেহেরপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তিনি মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় ৭ জন করোনা আক্রান্ত হলেন।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি গ্রামের লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হবার পর তার সংস্পর্শে আসা ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ১৯ জনের মধ্যে সাতজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, ওই সাতজনের মধ্যে পাঁচজনকে বিধি মোতাবেক এনে হাসপাতালের আইসোলেশন কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য দুইজন শিক্ষক লাঞ্ছিতের ঘটনার মামলার আসামি হওয়ায় পালিয়ে বেড়াচ্ছেন। ওই দুজনকে চিকিৎসার আওতায় আনার সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসি
