এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ০৮ মে ২০২০, ২০:২১

ড. মো. মনসুর আলী , প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ

গতকালের পর

 

৭) মানিকগঞ্জ থেকে 1000Kg ভরের শুভযাত্রা গাড়ীটি 20Kmh-1 বেগে ঢাকার দিকে রওয়ানা হলো। আবার, ঢাকা  থেকে  800Kg  ভরের স্বজন গাড়ীটি 30Kmh-1 বেগে সাভারের দিকে চলছিল।আমিন বাজারের কাছে  উভয় গাড়ীর সংঘর্ষ হলে শুভযাত্রা গাড়ীর বেগ 5ms-1 হলো।

ক)  জড়তার ভ্রামক কাকে বলে?        ১                                                                                                                  

খ) জ্বালানার কাঁচে পাথর ছুড়লে কাঁচটি  টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বন্দুকের গুলি শুধু গর্ত করে কেন?।                                           ২

গ)  স্বজন গাড়ীর শেষ বেগ কত ?                     ৩                                                                                                                

ঘ) উদ্দীপকের গাড়ীগুলি  ভরবেগের  সংরক্ষণ সূত্রকে মেনে চলে কিনা- তার গাণিতিক ব্যাখ্যা দাও।    ৪                                          

৮)  মুক্তা  ফরিদপুর যাবে। তাই সে  পাটুরিয়া ঘাট  থেকে লঞ্চ যোগে সোজা 20Kmh-1 দৗৈলতদিয়াড়  ঘাট পার হবে,  ঐ সময় স্রোতের  বেগ ছিল 25 Kmh-1 । কিন্তু সে পার হওয়ার সময় লক্ষ্য করলো , লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে  স্রোতের প্রতিকুলে চলছে।

ক) একক ভেক্টর কাকে বলে?            ১                                                                                                                      

খ) স্কেলার গুণন  বিনিময় সূত্র মেনে চলে - ব্যাখ্যা কর।            ২                                                                                         

গ) লঞ্চটির  লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত নির্ণয় কর।               ৩                                                                             

ঘ) লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে  স্রোতের প্রতিকুলে চলতে শুরু করলো কেন?-  তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও ।       ৪