কানাডায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির মধ্যে বাংলাদেশের নির্বাচনের জোয়ার চলছে! ছুটির দিন তারা উত্সব মুখরিত ভাবে টিভিতে প্রচারিত নির্বাচনের খবর দেখছে। অনেকই এখন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থান করছেন। টরন্টোস্থ বাংলা পত্রিকাগুলো নির্বাচনের খবর প্রচার করে আসছে। তারমধ্যে সিবিএনের প্রচ্ছদ প্রতিবেদন ‘বাংলাদেশে নির্বাচন: কানাডা প্রবাসীদের ভাবনা’ উল্লেখযোগ্য। এছাড়াও কানাডার মূলধারার গণমাধ্যমগুলো গুরুত্বের সাথে নির্বাচনের খবর প্রচার করছে। তার মধ্যে সিপি২৪ জানিয়েছে, বাংলাদেশে নির্বাচন চলছে, রয়েছে সহিংসতার আশঙ্কা!
টরন্টো এবং মন্ট্রিয়লে ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ভোট নয়’, ‘নির্বাচনে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ নিন’, ‘বাংলাদেশে নির্বাচনঃ প্রবাসীরা কি ভাবছে’ শীর্ষক একাধিক নির্বাচনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা ফেসবুকে। অনেককেই চায়ের স্টলে আড্ডা দিতে দিতে টিম হর্টনসের কাপ দিয়ে নৌকা বানিয়ে ‘মুজিব বাইয়া যাওরে’, গান গাইতে দেখা গেছে!
