করোনা ভাইরাসের মহামারীতে মুশফিকুর রহিমের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছিলেন সাকিব আল হাসান। দুজনের যৌথ উদ্যোগ এখনো চোখে পড়েনি। ব্যক্তিগতভাবে করোনার ক্রান্তিকালে অসহায় মানুষদের সহযোগিতা করছেন তারা। তবে এবার মুশফিকের জেলা বগুড়ায় করোনায় বিপর্যস্ত ৩০০ পরিবারের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে বগুড়ার মানুষের জন্য সাকিব পাঠিয়েছেন উপহার। গত বৃহস্পতিবার বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা সাকিবের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন সাকিব। সেখানে থেকেই করোনার দুর্যোগে মানুষের পাশে থাকার কাজটা করে যাচ্ছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
