স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের বিরলের পল্লিতে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কোবাদ আলী (৪৫)। তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে। পুলিশ রাতেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, এই ঘটনায় নিহতের ভাই আবেদ আলী বিরল থানায় এজাহার দায়ের করেছে।
