নাসিরনগরে বিদ্যুত্স্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২০, ২১:২৪

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুর রাজ্জাক (২৭)। তিনি উপজেলা সদরের পশ্চিমপাড়ার দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের ছেলে ও নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা কমিটির স্বেচ্ছাসেবী ছিলেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ গভীর শোক জানিয়েছেন।