লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
লক্ষ্মীছড়িতে শুক্রবার সকালে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আহম্মদ আলী (৪৮)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে এক নারী।
লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে মো. আল আমিন মো. ফিরোজ ও তার স্ত্রী আলেয়া বেগমকে আসামি করে মামলা করেছে। ফিরোজের স্ত্রী আলেয়া বেগম গ্রেফতার আছে।
