কুড়িগ্রামে আড়াই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

আপডেট : ০৮ মে ২০২০, ২১:২৬

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামের সদর উপজেলার জেলা স্টেডিয়াম মাঠ, কাঁঠালবাড়ী এলাকা ও হাসপাতালপাড়ার বস্তিতে শুক্রবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে আড়াই শতাধিক নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে সেনাবাহিনী।

রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে জেলা সদরের কর্মহীন নিম্ন আয়ের এসব পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেন সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন ফয়সাল আহমেদ।