আপনার রাশিফল

আপডেট : ০৮ মে ২০২০, ২১:২৮

মুহম্মদ আনিসুল হক

৯ মে ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৫ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও  মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দাম্পত্য সম্পর্ক ভলো থাকবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা  আছে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। মন ভালো থাকবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় করা থেকে বিরত থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সৃদৃঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।