স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঈদ উপহার’

আপডেট : ০৮ মে ২০২০, ২২:১৪

বিশেষ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিজ নির্বাচনি এলাকার (তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন) ৫ হাজার মানুষকে ‘ঈদ উপহার’ পাঠানো শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। উপহার প্যাকেটে রয়েছে—চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। গত মাসের শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনি এলাকার নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।