ইব্রাহিম খলিল
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদের পিতা ইব্রাহিম খলিল (৬৫) শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। গতকাল রবিবার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে মহাজোট প্রার্থী ও ত্রিশালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদনী, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল রিপোটার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাব একাংশের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, অপর প্রেসক্লাবের সভাপতি খোরশীদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
নিলুফার ইসলাম
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম (৫৮) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আগামীকাল সোমবার বাদ জোহর পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘিতে জানাজা শেষে হরিপুর মহাজনপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পঞ্চগড় জেলা, বোদা ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুধীবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
