সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওবাসীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনা খরচে চারটি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা চালু করেছেন। ২৪ ঘণ্টাই চারটি অ্যাম্বুুলেন্স সার্ভিস দিতে প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা সংগ্রহসহ যে কোনো স্বাস্থ্য সমস্যায় জরুরি ফোন নম্বর ০১৭৩০৩২৪৫৩৩, ০১৮৩৯৩১৭৮৬৪। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ হটলাইন। কথা হয় কিডনি রোগী সুমন দত্তের সঙ্গে, তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু থেকেই আমি এই সেবার সুযোগ পাচ্ছি। আমার এই দুঃসময়ে এমপি স্যার বলার সঙ্গে সঙ্গেই সপ্তাহে তিন দিন ঢাকাসহ বারডেম হাসপাতালে ডায়ালাইসিসের জন্য আনা-নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি ও আমার পরিবার ওনার নিকট কৃতজ্ঞ।’ এমনিভাবে অনেক রোগী অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিনা খরচে স্বাস্থ্য নিচ্ছেন।
