ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনের দুই বারের সাবেক এমপি ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ (৮২) ইন্তোকল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। শুক্রবার বিকালে ঢাকার গ্রীনরোড নিজ বাসায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্ত্মেকাল করেন তিনি। তিনি স্ত্রী, দুই পুত্র সন্ত্মানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। শামছ উদ্দিন আহমদ বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় অবসরে গিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন।
তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদ ধানের শীষ নিয়ে ও অষ্টম সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়। গত সংসদ নির্বাচেনও তিনি বিএনপির মনোনিত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। তাঁর পিতা মরহুম মৌলভী শাহাবুদ্দিন আহামদ সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
