সৌদি আরব থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে গত বছর সৌদি আরব যে সামরিক তত্পরতা শুরু করেছিল তা স্থিমিত হয়ে আসায় দেশটি থেকে অ্যান্টি মিসাইল ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’সহ অন্যান্য অস্ত্র বহর সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। মার্কিন সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। তেলক্ষেত্রগুলোকে মিসাইল ও আকাশ পথের হামলা থেকে রক্ষায় নিয়োজিত প্যাট্রিয়ট ক্ষেপণান্ত্রের চারটি বহর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব বহরে নিয়োজিত সেনা কর্মকর্তাদের অন্য কোথাও নিয়োজিত করা হবে। তবে কোথায় করা হবে তা জানা যায়নি।
