ঢাকার কেরানীগঞ্জ করোনায় আক্রান্ত আরও একজন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০ টায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে চারজন। শুক্রবার রাতটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬৬ জনে।
এ তথ্য জানিয়াছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেক। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আক্রান্ত চারজন জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা এলাকার বাসিন্দা।
এখনও কেরানীগঞ্জের আরও ৮৬ জনের শরীরের নমুনার রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী রবিবার পর্যন্ত ওই রিপোর্ট এসে পৌঁছলে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ শো ছাড়িয়ে যাবে।
ইত্তেফাক/কেকে
