ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম কামরুজ্জামান স্বাধীন(৪৮)। তিনি সহোদর গ্রামের মাজেদুর রহমানের ছেলে।
গত ৭ মে বৃহস্পতিবার দিনাজপুর থেকে স্বাধীনের রক্ত পরীক্ষার রিপোর্টে করোনা ধরা পড়ে। তাকে তাৎক্ষণিক রাণীশংকৈল হাসপাতালে করোনা ওয়ার্ডে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। হাসপাতালের টিএইচএ ডা. আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ইতোপূর্বে রাণীশংকৈলে দুইজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ইত্তেফাক/এমআর
