পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে রেকর্ড দুই হাজার জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৫৪ জন। এছাড়া পাকিস্তানে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৬১৮ জন।
এদিকে করোনা প্রকোপ বাড়লেও আজ শনিবার থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে পাকিস্তানে। দেশটির দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জানা গেছে, পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের সরকার করোনা প্রকোপ না কমায় লকডাউন বাড়াতে চাইলেও প্রধানমন্ত্রী ইমরান নিজ ক্ষমতা বলেই লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন , লকডাউন তুলে নেয়ায় পাকিস্তানের করোনা পরিস্থিতি ভবিষ্যতে আরো ভয়াবহ হবে।
ইত্তেফাক/এআর
