চিফ হুইপের নির্দেশে শিবচরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনগণের জন্য নিরলসভাবে কাজ করছে

আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৪২

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে ৬ বারের সফল সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশে শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন জনগনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা দেশের বিভিন্ন জেলায় প্রশংসিত হচ্ছে। ইতিমধ্যে চিফ হুইপের ব্যক্তিগত তহবিল থেকে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ইফতার সামগ্রী ও আর্থিক অনুদানসহ ৫৫ হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি,  লবণ, পেয়াজ, আলূ, ছোলা, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাবার।

এছাড়াও কওমী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মন্দিরের পুরোহিত, গ্রাম পুলিশসহ বিভিন্ন মানুষকে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা জুড়ে ত্রান সহায়তা বিতরন করেছেন শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এখনও ত্রান সহায়তা অব্যাহত রয়েছে।

মাদবরেরচর ইউনিয়নের মধ্যবিত্ত এক পরিবার বলেন, ত্রাণ সামগ্রী আনতে হলে নাম ঠিকানা দিতে হয় এবং লাইনে দাড়াতে হয়। আমরা সরমে নাম ঠিকানা বা লাইনে দাড়াতে পারিনাই বলে ত্রাণ আনতে পারিনাই। কিন্তু আমাগো ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আ: হালিম রাঢ়ীকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক আমাদের বাড়িতে এসে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী দিয়ে যায়।

বন্দরখোলা ইউনিয়নে ত্রান পাওয়া এক ব্যক্তি সাথে কথা হলে তিনি বলেন, আমাগো এমপি লিটন চৌধুরীর পক্ষ থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তিন ইউনিয়নের সেক্টর কমান্ডার মো: খায়রুজ্জামান খানের নেতৃত্বে চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিতিতে আমরা ত্রাণ পেয়েছি। ত্রাণ পেয়ে আমরা খুবই খুশি।    

শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আ: লতিফ মোল্লা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে জাতীয় সংসদের চীফ হুইপ ও শিবচরবাসীর নয়নমনী ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে আমরা শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এখনও তা অব্যাহত রয়েছে। যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন ত্রান তৎপরতা অব্যাহত থাকবে। শিবচর উপজেলা আওয়ামীলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করে যাবে।