রাজধানীতে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২০, ১৯:৩৬

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।এনামুল হক (৪৫) নামের ওই পুলিশ সদস্য শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান। 

শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানান, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। 

আরো পড়ুন : করোনায় দুদকের প্রধান সহকারীর মৃত্যু

তিনি বলেন, এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কিনা তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে বলে জানান ওসি।
 

ইত্তেফাক/এসআই