স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাস চলাকালীন সময়েই ফুটবল লিগ শুরুর করার ঘোষণা দক্ষিণ কোরিয়ান ফুটবল দিয়েছিল বেশ কিছু দিন আগেই। গত শুক্রবার জেয়নবুক মোটরস ও সুইয়ন ব্লু উইংসের ম্যাচ দিয়ে পথচলা শুরু করল লিগটির ২০১৯-২০ মৌসুম। তবে খেলা শুরু হলেও যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও আছে খুব। নিয়মিত করোনা পরীক্ষাকালে কোনো খেলোয়াড় যদি আক্রান্ত হন তবে তার দল আবার তাদের শেষ মুখোমুখি হওয়া দলটিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। সেক্ষেত্রে লিগকেও পড়তে হতে পারে সাময়িক স্থগিতাদেশের মুখে। এছাড়াও খেলোয়াড় ছাড়া মাঠে উপস্থিত সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যথাসম্ভব কম কথা বলার আদেশ দেওয়া হয়েছে ফুটবলারদেরও।
