পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ নিয়ে বাফুফের সভা

আপডেট : ০৯ মে ২০২০, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ হবে কি হবে না, কবে হবে? লিগ কমিটির মিটিংয়ের আলোচনা এবং ক্লাবগুলোর দাবির কথাগুলো নিয়ে বাফুফের জরুরি সভা হওয়ার কথা ছিল আগামীকাল সোমবার। কিন্তু করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে সভা করবে না। করোনার কথা আগেই জানা ছিল বাফুফের। তার পরও একটা সভা করে লিগ নিয়ে সিদ্ধান্তটা জানানোর কথা ছিল। কিন্তু এখন বাফুফে বলছে, চলমান পরিস্থিতিতে সভা করলে সমালোচনার মুখে পড়তে হবে। এমন কথা বলছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

তিনি বলেছেন, ‘আমরা তো সভা করতেই চেয়েছিলাম। কিন্তু ভেবে দেখলাম বর্তমান পরিস্থিতিতে সভা করা ঠিক হবে না। অফিস-আদলত খুলুক। ১৬ মের পর অফিস খুলবে মনে হচ্ছে।’ তাহলে ক্লাবগুলো এখন কি করবে? এমন প্রশ্নে সোহাগ বললেন, ‘ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এত দিন অপেক্ষা করেছে আর এক-দুইটা সপ্তাহ অপেক্ষা করতে পারবে না? অবশ্যই পারবে। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সভা করব।