স্পোর্টস ডেস্ক
ক্রিকেটে ফিরতে মরিয়া ভারত। অস্ট্রেলিয়ায় আসন্ন সিরিজে তাই যে কোনো মূল্যে অংশ নিতে চায় বিরাট কোহলির দল। সেজন্য প্রয়োজনে সিরিজ শুরুর আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেও আপত্তি নেই তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে অস্ট্রেলিয়া সফরে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলার কথা ভারতের। প্রয়োজনে সফরে গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত ক্রিকেটাররা, জানিয়েছেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।
তিনি বলেন, ‘আর কোনো পথ নেই। ক্রিকেটারদের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। যদি কেউ ক্রিকেট আবার শুরু করতে চায়। দুই সপ্তাহের লকডাউন বেশি দীর্ঘ নয়। যেকোনো খেলোয়াড়দের জন্য এটা হবে আদর্শ বিষয়।
