বিশ্বকাপের আশা দেখেন না ওয়ার্নার

আপডেট : ০৯ মে ২০২০, ২১:১২

 

আসছে অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু চলমান করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে আড্ডা দিয়েছিলেন ওয়ার্নার। সেখানে বিশ্বকাপ নিয়ে কথা হয় দুই জনের। ওয়ার্নার বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে পারছে না। এ মুহূর্তে ১৬ দলকে একত্র করা কঠিন কাজ হবে। তবুও আইসিসি আশা ছাড়ছে না। এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।’ এছাড়া, এ বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। সেই সিরিজও পড়েছে হুমকির মুখে।