এই সময়ের ছড়া
রফিকুল হক
এক আর একে দুই হয়
দুই-দুইয়ে হয় চার,
চার দেয়ালের বন্দি দশায়
জীবন চমত্কার!
ডানা নেই তবু ওড়াউড়ি
সারা দিন খালি ঘোরাঘুরি।
ভাই রে,
বাইরে
থাকে কত কাজ!
এ কী, সেই গুড়ে খালি বালি,
খাটছে না কোনো তালিবালি।
তাই রে
নাই রে
ঠোকো তালি আজ!
ঠোকো তালি মানে
তাই তাই তাই
হামাগুঁড়ি দিয়ে
মামাবাড়ি যাই।
