সংবাদপত্রশিল্পকে বাঁচান

আপডেট : ০৯ মে ২০২০, ২১:১৬

অন্য অনেক শিল্পের মতো করোনার পরোক্ষ আঘাতে বিপর্যস্ত দেশের সংবাদপত্রশিল্প। একাধিক সংবাদকর্মীর সংক্রমণের শিকার হওয়ার পাশাপাশি ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন তিনজন। সাধারণ ছুটির শুরুতেই বেশ কিছু স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকা তাদের প্রকাশনা বন্ধ রেখেছে। তবু দেশ ও জাতির তথ্যপ্রাপ্তির স্বার্থে যেসব পত্রিকা এখনো তাদের প্রকাশনা চালু রেখেছে তারাও খরচ বাঁচাতে কলেবর কমিয়ে এনেছে। অধিকাংশ সংবাদকর্মী বাসায় বসেই পত্রিকার কাজ করছেন। অন্য অনেক স্বাভাবিক কর্মকা্ল বন্ধ থাকায় বিজ্ঞাপনের একদম নেই বললেই চলে। বিজ্ঞাপনের এমন অবস্থায় পত্রিকার সিংহভাগ আয় কমেছে। যে কোনো পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। এটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলেও অভিহিত করা হয়। তাই চলমান ক্রান্তিকালে এই গুরুত্বপূর্ণ শিল্প এবং এতে কর্মরতদের স্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ সময়ের দাবি।

মোহাম্মদ ফয়সাল

১৪৬ ডি টি রোড,

পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম