আপনার রাশিফল

আপডেট : ০৯ মে ২০২০, ২১:১৭

মুহম্মদ আনিসুল হক

১০ মে ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। প্রতিকূল সময়ে ধৈর্য ধারণ করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সকলের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ব্যাপারে মতানৈক্য জানানো ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। আত্মীয়স্বজনের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।  সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের কারো সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থানপ্রাপ্তি হতে পারে।