রাণীনগরে মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট : ০৯ মে ২০২০, ২১:২৯

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রাণীনগরে পৃথক পৃথক শয়ন ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের মো. আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি (৬০) ও তার বিদেশফেরত ছেলে আসলাম (৩৫) প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার শেষে নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে আব্দুস ছালামের ছোটো ছেলে আল-আমিন ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে তার মায়ের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে পাশের ঘরে তার ভাইকে গলায় রশি পেঁচানো বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল হক জানান, নিহত আব্দুস সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। একবছর আগে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।