ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলার আতরখালী গ্রামের আক্রান্ত পরিবারটির বাড়ি প্রশাসন শুক্রবার রাতে লকডাউন ঘোষণা করেছে।
উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের দিনমজুর, তার স্ত্রী ও তাদের প্রতিবন্ধী ছেলের শুক্রবার রাতে করোনা পজিটিভ আসলে প্রশাসন পরিবারটিকে লকডাউন ঘোষণা করে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ঐ পরিবারটিকে লকডাউনে রাখা হয়েছে। তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা যথারীতি প্রদান করা হচ্ছে।
