ধামইরহাটে করোনা আতঙ্কে পালিয়েছে দম্পতি!

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৩০

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে করোনা আতঙ্কে পালিয়েছে ঢাকাফেরত গার্মেন্টসকর্মী এক দম্পতি। তারা দুই জনেই ঢাকার মিরপুরে গার্মেন্টসে কাজ করতেন। ধামইরহাট উপজেলা প্রশাসন পিড়লডাঙ্গা গ্রামের বাড়িটি লকডাউন ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নন কুমার বিশ্বাস।

তিনি বলেন, ঢাকাফেরত ঐ যুবক এবং তার স্ত্রীকে জয়পুরহাটের স্বাস্থ্যকর্মীরা এক সপ্তাহের জন্য ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রেখে ছাড়পত্র দিয়ে বিদায় দেন। তারপর ছেলেটি স্ত্রীকে নিয়ে খঞ্জনপুর কুটিবারি এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। কিছুদিন পর হঠাত্ তার জ্বর, কাশি ও গলাব্যথা শুরু হলে পালিয়ে নিজের বাড়ি ধামইরহাট উপজেলার পিড়লডাঙ্গা নিজ গ্রামে চলে আসেন। আমরা খবর পেয়ে বুধবার রাতে পিড়লডাঙ্গা রোগীর বাড়ি গিয়ে ঐ দম্পতিকে খুঁজে পাইনি। পেলে জয়পুরহাটে চিকিত্সার জন্য পাঠানো হবে।