সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিন জন

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৩০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী।

শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন তারা। সুস্থ হওয়া রোগীদের মধ্যে দুই জন দক্ষিণ সুনামগঞ্জের ও এক জন দিরাই উপজেলার।

এ নিয়ে সুনামগঞ্জে পাঁচ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এর আগে দোয়ারা বাজার উপজেলার এক জন ও বিশ্বম্ভরপুর উপজেলার এক জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাসম উদ্দিন জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তিন জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিত্সাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় তিনবার নেগেটিভ আসে। পরে তাদের ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফিরেও গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজর দারিতেই থাকবেন।