ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব)সহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
