খুলনা অফিস
খুলনায় জেলা প্রশাসনের উদ্ভাবিত মোবাইল অ্যাপস ‘কৃষকের হাসি’ এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বোরো ধান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা সিএসডি চত্বরে দিঘলিয়া উপজেলার কৃষকদের কাছ থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী আজ শিল্পভিত্তিক ও সেবাভিত্তিক অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও কৃষিভিত্তিক অর্থনীতি টিকে আছে। কৃষকরা বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনীতিও সচল থাকবে।
