জনরোষ থেকে বাঁচতেই ডিজিটাল আইনের অপব্যবহার : ফখরুল

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

কেবল সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে অবিলম্বে এই গণবিরোধী আইন বাতিল করারও দাবি জানান তিনি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলার অব্যবস্থাপনা ও ব্যর্থতার ওপর লেখালেখি করার কারণে বেশ কয়েক জনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার।